মফস্বল সংবাদ  

রায়পুরে মাছ লুট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নে সম্প্রতি জেলের পুকুর থেকে দেড় লক্ষ টাকার চাষকৃত মাছ লুটে নেয় সন্ত্রাসীরা। এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জেলে আলী হোসেন সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, চরআবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে দাদন ও নুর মোহাম্মদ গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জেলে আলী হোসেনের অনুপস্থিতিতে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দিনের বেলায় ৪০ শতাংশ চাষকৃত পুকুর থেকে দেড় লক্ষ টাকার মাছ লুটে নেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে জেলে আলী হোসেন সন্ত্রাসীদের নিকট জানতে গিয়ে তিনিসহ তার স্ত্রী মজিলতের নেছা (৪৫) সন্ত্রাসীদের মারধরে আহত হন।

-আতোয়ার রহমান মনির
     
lbheading